লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমি কেমন করে পাবো তারে

লাবিব মাহফুজ

আমি কেমন করে পাবো তারে, বলো সখি আজ আমায়
তারে না পেলে গো হৃদ মাঝারে, প্রাণে আমার বাঁচা দায়।

আমার প্রাণ হারিয়া নিল সখি, ঐ না বন্ধু কাঁলাচান
তার প্রেম ভরা ঐ আঁখির বানে, সঁপে দিলাম মনপ্রাণ
এখন তার বিহনে কাটেনা দিন, সদা জলে আগুন অন্তরায়।

আমার হৃদয়ে জ্বলে যে অনল, বন্ধুরে না দেখিলে
ও তা ধিকে ধিকে বারে নিতি, বিরহ দাবানলে
তোমার প্রেম পিয়াসী থাকি জলে, প্রেম অনলে সর্বদায়।

রচনাকাল – 22/10/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ