Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – সাধনও আরতী পরে মোর মানস

লাবিব মাহফুজ

সাধনও আরতী পরে মোর মানসও মুরতী
করিয়াছি খাড়া মোর প্রিয় স্বরূপে
ধিয়ানে সে অপরূপ, প্রশান্ত রূপে।

চলেছি খুঁজিয়া সে অন্তহীন পথে
চির তৃষাতুর আঁখিদ্বয়ের নিভৃত অমৃতে
বাসনায় জড়ায়ে হিয়া, শ্যামলও নিকুঞ্জে
হেরিব সে প্রেমরূপ, আপনও রূপে।

চাতকও সম মোর ব্যাকুল নয়ন
যে রূপ সদা চেয়ে বুকে করিছে স্বরণ,
অনন্ত নিত্য সনাতন সত্য সে জগৎও পতি
আসো হৃদ মাঝারে মোর, পূজিত প্রিয় রূপে।

রচনাকাল – 14/03/2015

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ