আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – বন্দির মন্দিরে দেবতা তুমি

লাবিব মাহফুজ

বন্দির মন্দিরে দেবতা তুমি
জাগিয়া জাগাও এ প্রাণ আমার,
ভাসিয়া ভাসাও মোরে উছল যমুনায়
জাগো তুমি, জাগিবো আমি।

বিষাদিত প্রাণ মোর সকরুণ প্রাসাদে
নাহি মানে পরাজয়, করুণ অবসাদে!
আজ মনের পুষ্পাসনে, ধ্যানে ত্রিলোচনে
অবিরাম আলোকবারি আসুক নামি।

অনিন্দ্য বাসনা মোর তোমারে বাধিতে
তোমারে জাগাইতে প্রাণের প্রাণেতে!
আঁখিবানে বিদ্ধ করে, মুক্ত করিও মোরে
আমারে তোমার করো হে মোর স্বামী।

রচনাকাল – 23/08/2018

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ