লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – পরমাত্মা যোগে যেজন

লাবিব মাহফুজ

পরমাত্মা যোগে যেজন, এ ধরাতে করেন বাস
তার মানবও সুরতে খোদা, নিত্যকালে হয় প্রকাশ।

মানবাত্মার স্বরূপ ঘরে, পরমাত্মার বিরাজ করে
সে সুপ্ত রহে নির্বিকারে, স্বভাবেতে হয় বিকাশ
জাগাও তারে নিজ সুরতে, ত্যাজিয়া সব মোহপাশ।

আদমও সুরতে খোদা, মানবাত্মায় রহে বাধা
তারে ভক্তিভরে ডাকো সদা, মুক্ত করে হৃদাকাশ
লাবিব বলে হৃদ দর্পনে, হবেই তাহার রূপ বিকাশ।

রচনাকাল – 20/05/2020

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ