আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আমায় ফিরাইয়া নাও তোমার দ্বারে

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

লাবিব মাহফুজ

আমায় ফিরাইয়া নাও তোমার দ্বারে
এ সংসার জঞ্জাল হতে প্রভু –
তুলে নিও মুক্ত করে।

আমি ছিলাম তোমার দুয়ারে খাড়া
বিষয় স্রোতে হইলাম হারা,
অনেক দূরে এ ভব সংসারে
হারা এ প্রাণ আছে পড়ে।

দয়াল প্রেমের বান ডাকাইয়া
আবার আমায় নাও ভাসাইয়া গো,
আমি এ প্রবাসে রইতে নারি
প্রাণে শঙ্কা করি যাবো ফিরে।

অধম লাবিব পথ পানে
চেয়ে আছে রাত্রদিনে গো,
পতিত পাবন হয়ে দয়াল
করো দয়া প্রাণ উদ্ধারে।

রচনাকাল – 10/07/2020

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ