আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আঁখিবানে দিশাহারা হলাও দিওয়ানা

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

লাবিব মাহফুজ

আঁখিবানে দিশাহারা হলাম দিওয়ানা
প্রবোধহীন এ মনের বেদন, বাঁধন মানেনা।

ঐ আঁখির ও বিষের জ্বালা, ছড়ায় প্রাণে সুরবালা
সুরেতে হৃদ বৃন্দাবনে, উছলায় যমুনা।
দিবানিশি ও রূপ ধ্যানে, নয়ণ বানে হৃদাসনে
বাঁধিলাম প্রাণ শ্রীচরণে, শ্যাম নিশানা।

আঁখিবানে বিদ্ধ করে, মন প্রাণ নিলে কেড়ে
মোরে ফেলে এ পাথারে, ফিরে তো চায়না।
বুকেতে ঐ চরণ বেঁধে, আকুল হয়ে কেঁদে কেঁদে
বিরহ সুর প্রাণে সেধে, করি নয়ন বাসনা।

রচনাকাল – 31/08/2018

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ