লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – রথ

লাবিব মাহফুজ

প্রেমের পরশে প্রথম যেদিন
জেগেছিল মোর প্রাণ
সেদিন হতে শুরু এ পথচলা
খুলেছিল সেদিনই বদ্ধ নয়ন।

আপনারে বিকশিতে সেদিন হতে
রূপে গুণে মিশে হই একাকার
চলিতেছি অবিরাম মহাকাল রথে
পূর্ণতার প্রতি পথে অনিবার।

আপনার সাথে লয়ে সকলি ধরার
চলিতেছি আপনায় আপন পথে
জগৎ সংসার, রথের পথ আমার
আমিই সারথী, রথ, আসীন রথে।

রচনাকাল – 14/10/2016

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ