Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

কবিতা – রূপ

লাবিব মাহফুজ

তব রূপ লাগি, আঁখিদ্বয় মোর
রজনী পোহায় শত –
তব তরে মোর, জেগে থাকে প্রাণ
নিরবধি, অবিরত!

ঐ রূপানলে পতঙ্গ সম সদায়
পুড়িতে বাসনা মোর –
আমার হিয়ায় তব হিয়ার বেদন
রবে জাগ্রত অনিবার!

তব সুরে সুরে বাঁশরী আমার
রচিবে অমর গীতি –
মম মানস লোকে তব প্রেমের আলোক
জ্বলিয়া রহিবে নিতি!

সকল দিয়া মোর, তোমায় ভালোবাসিবো
আমার সকল মাঝে, শুধু তোমায় রাখিবো!
তোমায় ভালোবাসিবো!

রচনাকাল – 01/01/2018

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ