Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

কবিতা – দ্রাক্ষালতা

লাবিব মাহফুজ

এক চুমুক রয়েই যাই!
আমি দ্রাক্ষা নিষ্পেষিত শারাব রঙিন
আসো, তোমার শিরিণ ওষ্ঠের পেলব পরশে
আবারো সিক্ত হই!

আমার মাটির সুরাহী- ঘুরে আসুক
তোমাদের হাত থেকে হাতে
জন্মান্তরে, সময়ের নির্লিপ্ত বাসরে
ঠিক পাত্রটির তলায় চেয়ে দেখো –
এক চুমুক রয়েই যাই!

একটু পরশের আকুলতায়
একটু প্রাণের আতিথিয়তায়
ঠিক রয়ে যাই!
আমি দ্রাক্ষা লতা কুঞ্জে –
তোমাদের একটু ভালোবাসতে
এক চুমুক রয়েই যাই!

রচনাকাল – 17/05/2019

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ