লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – আসবে বলে তুমি

লাবিব মাহফুজ

তুমি আসবে বলে সাজাই আমার ধূসর বিকেল খানি
গোধূলীর ঐ লাল সোনা রং আকাশ হতে ছানি!

আমি এক ফালি চাঁদ রেখেছি কিনে শেষ নিশিথের লাগি
তুমি আসবে যেদিন সেদিন যেনো রয় সারারাত জাগি!

তুমি আসবে বলে সুর সাধি গো দীপক পঞ্চমীতে
একটুকু মন জিইয়ে রাখি আসার আশাতে!

আসবে বলে তুমি –
দিনরজনী আকুল থাকে আমার হিয়া খানি!

রচনাকাল – 18/10/2020

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ