Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – দয়াল আমায় করো দয়া দান

লাবিব মাহফুজ

দয়াল আমায় করো দয়া দান
হৃদকমলে আসিয়া আমার, জুড়াও তাপিত প্রাণ।

দয়াল তুমি ধরার রূপ রস গন্ধে
মোহিত রয়েছো আনন্দে,
বিলাইতেছো প্রেমোনিধি
যে হয় তোমার ভক্তজন!
আমায় ভক্ত বলে কবুল করে
দাও শিরেতে শ্রীচরন।

দয়াল তোমার দয়া সর্বলোকে
ব্যাপিত দ্যুলোক ভ্যুলোকে,
আমার শিরেতে সেই করুণাবারি
সদায় করো বরিষন।
লাবিব তোমার চরন ভিখারী
চরনেতে দাও স্থান।

রচনাকাল – 19/02/2020

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ