লিখুন
আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – বেসুরো মোর সুর সেধে আজ

লাবিব মাহফুজ

বেসুরো মোর সুর সেধে আজ
তানপুরাতে বাঁধবো এ প্রাণ!

আমি যখন স্বপ্ন দেখি
রাত্রি লুকায় ঢাকি আঁখি –
কেনো নিঠুর সাকী, শারাব ঢালে
মাতাল প্রাণে লুকায়ে প্রাণ!
আমি যখন মত্ত সুধায়
তখন থামে পঞ্চমী তান!

যখন জাগে আমার মরুর তৃষা
সাত সমুদ্র না পায় দিশা –
কেনো না পায় ভাষা, কোকিল তখন
আমি যখন শুনতে চাই গান!
ফিরাও কেনো আমায় শুধূ
আমার তরেই; এই অভিমান!

রচনাকাল – 07/07/2021

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ