Sufi Song
মোবারক হুসাইন ওয়ায়েসী
আল্লাহ নবীর প্রেমে ডুবে
হও মন ফানাফিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ।।
লোহাতে মরিচা এলে
খাঁটি করে আগুন জ্বেলে,
তেমনি শুদ্ধ হতে চাইলে
বাধো গুরুপদে জীবনভেলা।।
কালেমার সুরত শেকেল
কর রুপ নিহারে সালাত হাছেল,
সালাতে হয় দীদার প্রভুর
বলেছেন দ্বীনের রাসুল আল্লাহ।।
আলিফ লাম মীমের খেলা
একের মাঝে তিনের লীলা,
অধম মোবারক ডুবে দেখো
ভাসছে তরী নূর উজালা।।
Sufi Song
কাঙাল আবদুর রহমান
হে কাঙালের দয়ালরে, দয়াল
প্রেমধনে পূর্ণ করো মোরে।।
সত্য সুন্দর ধৈর্য জ্ঞানে
ভক্তি শ্রদ্ধায় মুক্তি আনে,
হেলায় খেলায় যায় যে বেলা
মনভুলা ভুল করেরে।।
কাঙালের এই ভাঙা তরী
তাই নিয়ে গো বড়াই করি,
কখন জানি বিপাকে পড়ি
কাঙাল ডুবে মরেরে।।
হে বেনু চাঁন মুর্শিদ কেবলা
দূর করো মোর বিষয় জ্বালা,
কভু না হই যেনো দুনিয়ামুখী
যেনো না ভুলি গো তোমারে।।
আল্লাহ নবীর প্রেম : দুটি সুফি গান / Sufi Song

