আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তৃষ্ণা তোমার না যেন মিটে

লাবিব মাহফুজ

তৃষ্ণা তোমার না যেন মিটে
এ চাওয়া জেগে থাক মহাকালে!
রয়ে যাক মহাকালে!

রেখেছো বুকে লুকায়ে সাহারা
অসীম হাহাকার, বেদনা – বিধুরা
মিটিবে কি সে অনন্ত তৃষা
দু ফোটা আঁখিজলে!

না মিটাতে চাই তৃষ্ণা তোমার
অভিশাপ! যেনো বাড়ে হাহাকার
চেয়ো বারেবার -আমা হতে প্রিয়
অশ্রু-অঞ্জলী! পদতলে –
সঁপিবো তোমায় চিরকাল ধরে
অশ্রু আমার! সুর-গীত ছলে!

রচনাকাল – 30/08/2020

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ