আপন ফাউন্ডেশন

Date:

ফকীর আতিকুর রহমান চিশতীর সংগীত – অখন্ড গোলক ধাম

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

ফকীর আতিকুর রহমান চিশতি

অখন্ড গোলকের হাল বর্ণনা কি হয়
গোলে গোলমাল সবই বেসামাল
অসীম কে সীমায় কি বলা যায়।

অখন্ড গোলকধামে স্থান-কাল নাই
শুধুই শূন্য অনন্ত শক্তিময়
যেন নিঃশব্দ সিন্ধু, তাতে অনন্ত বিন্দু
হরকতে শব্দ কুন নূর জালালী হয়।

প্রেমচক্রেতে দুই অক্ষরে দুই দরিয়া বহে
আধা অক্ষর মাঝখানে বরযোখ বরাবরে
গেলে সুবাতাস ধরে, ঐ উজানী নগরে
গোলকের গোসাই তারে সালাম জানায়।

গোলকের জ্যোতিতে জাহান গুলে গোলজার
জাহানী সৃষ্টি যত সবই গোলাকার
ফকীর আতিক বলে গোলবাজারে, বললে কথা বুঝেনারে
মোহমুক্ত অখন্ডধাম গোলক মৃত্যুঞ্জয়।

লেখক – ফকীর আতিকুর রহমান চিশতী।

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ