যেই বিসমিল্লাহর এতো ওজন / আধ্যাত্মিক মরমী গান
ফকির আতিকুর রহমান চিশতী
যেই বিসমিল্লাহর এতো ওজন
করলি না তার সাধন ভজন
গপ্প শুনে রইলি মত্ত হইয়া,
পাষাণ মন রে, বিসমিল্লাহর ভেদ দেখলিনা বুঝিয়া।।
আলিফ লাম আর মিমের কিতাব
বিসমিল্লায় পাইয়াছে খেতাব,
চারটি নোক্তায় এতবারি হইয়া –
জালেকাল কিতাবু লারইবা ফীহ
আঠার হাজার আলম সহীহ
আছে তিরিশ পারা ডালপালা ছড়াইয়া।।
বে নোক্তায় এরাদা হইলো
নূন নুক্তা নূরনবী পাইলো
ইয়া নোক্তায় ওয়াজেব এমকান হইয়া –
মাঝখানে তার আছে বরযোখ
জালাল আর জামালী সুরত
উনিশ হরফ যায় খেলা দেখাইয়া।।
বিসমিল্লাহতে হয়ে ফিদা
ওহি এলহাম হাতেপ নেদা
পাইলো যারা রইলো চুপ করিয়া –
ইন্দ্রিয় আর বোতনের দরজা
মার তালা মুছবে সাজা
কেন আতিক ফকির মায়ায় রও ভুলিয়া।।
মানুষে হয় খোদার বাড়ি / আধ্যাত্মিক মরমী গান
মোতালেব হোসেন আল চিশতী নিজামী
মানুষে হয় খোদার বাড়ি
খোদা ঘর বানাইয়া তাতে রয়,
সেজদা করে সেজদা কারি
মকরুমে না চিনিতে পায়।।
আপন রুহু পাক জাতে,
ফুঁকে আদমের ক্বলবেতে
আহছান সুরত তাহাতে,
দিয়েছে দ্বীন দয়াময়।।
মানুষ খোদার প্রিয় বান্দা,
তাও মানুষের যায় না ধান্ধা
আন্দাজীতে করে সেজদা,
খোদার ঘর না খুঁজে পায়।।
মানুষে রয়েছে খোদা,
দেখো সুরা আনফালেতে
তিনি ওলিয়াম মুর্শিদ হয়ে,
জীব ত্বরাইবে উছিলায়।।
খাজা মোতালেব কয় বেহুঁশ যারা,
পশুতে মিশিবে তারা
পর্দা খুলে দেখছে যারা,
সেজদা দিচ্ছে মুর্শিদের পায়।।
সুফি সংগীত : আধ্যাত্মিক মরমী গান / Sufi song

