লেখক – শেখ মোবারক হুসাইন ওয়াইসী
মারফতের গান নং ০১.
সুরে সুরে ডাকি দয়াল
গানে গানে ডাকি দয়াল-
করুণা করো গো আমায়
এ অধমে ডাকে যে তোমায়।।
তুমি সর্বশক্তিমান
গাই তেমার গুণগান
তোমার প্রেমের দাসী হইয়া-
আমি ডাকি গো তোমায়।।
তুমি অনাদী অনন্ত
থাকো সদা জাগ্রত
ডাকি তোমায় হইয়া নত-
করুণা দাও, তব মহিমায়।।
তুমি আকার সাকার হইয়া
মানুষেতে থাকো বইয়া
আমি তোমার শ্রীচরণে ভক্তি করি
অধম মোবারককে পাড় করিও –
অন্তিম বেলায়।।
মারফতের গান নং ০২.
মুর্শিদ সনে প্রেম করিয়া, তাঁর রূপ স্মরিয়া কান্দরে
দমে দমে হরদমে তাঁর, নাম জপরে।।
দয়াল মুর্শিদ আমার নয়ন তারা, তাঁর প্রেমে আমি আত্মহারা
অনুরাগের ঘাটে প্রেমের, তরী বান্ধরে,
তাঁর নাম ধরিয়া পাড়ঘাটাতে, কত জনা গেলো পাড়ে।।
ঐ রূপে যদি চাও ডুবিতে, তুমি গমণ করো তরিকতে
দয়াল মুর্শিদের’ই চরণ পদ্মে, রহ সদায়রে,
তিনি কৃপা করলে তোমায়, চিন্তা নাই আর ভবপাড়ে।।
শাহ শাহীন বলে মোবারকরে, বাড়াবাড়ি করিস নারে
চিনে নে তোর দেহের মাঝে, কোনজনা বাস করে,
চিনে তাঁহার করলে সাধন, পাবি তাঁরে আপন ঘরে।।
মারফতের গান – অনুরাগের ঘাটে প্রেমের তরী বান্ধরে
লেখক – শেখ মোবারক হুসাইন ওয়াইসী

