আপন ফাউন্ডেশন

Date:

আধ্যাত্মিক বাণী / সুফি বাণী : Sufi Spiritual Quotes

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

* মোহের শিকলে বন্দী যে হৃদয়, কীভাবে সে স্রষ্টার নিকট পৌঁছাবে? যে বীজ তার খোলস ছেড়ে বেড়িয়ে আসতে আগ্রহী নয়, সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না।

* শূন্য থেকে এসেছি, শূন্যেই ফিরে যাবো। চোখ কান সব সময় খোলা রেখো, কুয়াশায় পথ হারিও না, বন্য প্রানীদের খাবার হইও না।

* দুনিয়ার মোহ সাগরের লোনা জর। যতই পান করো না কেনো, কখনো এর তৃষ্ণা মিটবে না।

* হযরত মহিউদ্দিন ইবনুল আরাবী (র.)

* ঈশ্বরের জন্য খুশির গান গাও, প্রভুর নামের সেবা করো এবং তাঁর সেবকের সেবক হয়ে যাও।
* যে মানুষগুলোর মধ্যে ভালোবাসা আছে, তারা সেই সব সৌভাগ্যবান মানুষ, যারা ঈশ্বরকে খুঁজে পেয়েছে।

* গুরু নানক জি

* সত্য পালনই প্রকৃত ধর্ম। যারা সত্য রক্ষা করে না, তারা বিধর্মী, তারা অপরাধী। তাদের গতি নরকে। তারা শাস্তি পাবার যোগ্য।

* আত্মনিষ্ঠ যোগ’ই তোদের মুক্তির পথ। ভক্তিই সারবস্তু। মন্ত্রাদি হয় সহায় মাত্র। ভক্তিকে সম্বল করে এগিয়ে চল, তোদেরকে রুখবে কে- রে! তোরা যে আমারই সন্তান।

* বাবা লোকনাথ ব্রহ্মচারী

1.
মানব সুরতকে কায়েম রাখতে হলে নফসানিয়াত খাহেশকে দৃঢ়তার সাথে দমন করো।
হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী

2.
মানুষ হওয়াটাই মানুষের সাধনার একমাত্র লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন একজন পূর্ণ মানুষে পরিপূর্ণ আত্মসমর্পণ।
হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

3.
শূণ্য থেকে এসেছি, শূণ্যেই ফিরে যাবো। চোখ কান সবসময় খোলা রেখো। কুয়াশায় পথ হারিও না। বন্য প্রাণীর খাবারে পরিণত হইও না।
ইবনুল আরাবী রহ.

4.
খোদা প্রেমিকগণের ভাবাবেগের অবস্থা বর্ণনা করা সম্ভব না। কেননা উহা মুমিনদের অন্তরে খোদার রহস্য।
হযরত জুনায়েদ বাগদাদী

5.
খোদা প্রেমের পথে যে অটল থাকে, প্রেমাগ্নি তার অস্তিত্বকে বিলোপ করে দেয়।
খাজা মঈনুদ্দিন চিশতী

6.
আউলিয়া কেরামগণের পদধূলি দ্বারা চক্ষুকে জ্যোতির্ময় করো। তবে তুমি আদি ও অন্তের সবকিছু দেখতে সক্ষম হবে।
জালালউদ্দিন রুমী রহ.

7.
তোমার দরজার সামনে ঘর বানিয়েছি আমি। এবারও কি বলবে যে, আমার ঘরের ঠিকানা জানো না?
মির্জা গালিব

8.
জাগ্রত রুহের অধিকারী তথা কামেল গুরুর প্রেমে আপন ঘরটিকে নূরময় করে তোলো।
আল্লামা ইকবাল

9.
গুরু কে? গুরু হলো স্বয়ং ভগবান। ভগবান না হলে কেউ গুরু হতে পারে না।
লোকনাথ ব্রহ্মচারী

10.
আত্মপরিচয় লাভ করতে পারলে বা মান আরাফার তালিম জানলে সেই অখন্ড আমিকে এই আমিতে দর্শন করা যায়।
হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

11.
মুর্শিদই তোমার সকল পথের শুরু এবং শেষ। অতএব নিজেকে সদা তাঁর পানে ধাবিত করো।
হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

12.
আমি মত্ত ও পাগল হয়ে পতঙ্গের মতো তোমার চারদিকে ঘুরছি। হে জ্ঞানের প্রদীপ, আমাকে ধরো এবং তোমার মধ্যে টেনে নাও।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী রহ.

13.
আমি রব কে জিজ্ঞাসা করলাম, প্রভু – তোমার পথ কোনটি? উত্তরে তিনি বললেন, আমিত্ব ভাব ছেড়ে দাও। তবেই আমার দীদার লাভ করতে পারবে।
হযরত বায়েজিদ বোস্তামী রহ.

14.
গুরু প্রেমের রসিক ছাড়া প্রেমের আলাপ করিও না। কারণ, এমন অনেকেই আছে তোমাকে অপমান অপদস্থ করতে দ্বিধা করবে না।
গাওসে পাক আব্দুল কাদির জিলানী রহ.

15.
যখন তোমার দর্শনে রব স্থিত হবে তখন তুমি নিজেকে আর কিছুই দেখতে পাবে না।
হযরত জুনায়েদ বাগদাদী রহ.

16.
যে তার জ্ঞান দিয়ে মনের খারাপ ইচ্ছাগুলো জয় করতে পারে, সে স্বর্গের ফেরেস্তাদের চেয়ে বেশি সম্মানিত বিবেচিত হয়।
হযতর জালালউদ্দিন রুমী রহ.

17.
পৃথীবির যত আয়োজন, সবি প্রেমের জন্য। প্রেমের আকর্ষণেই জগত চক্রাকারে ঘুরছে।
মির্জা গালিব রহ.

18.
মজনুর পায়ের জিঞ্জিরের শব্দ প্রেমের। শুধু জ্ঞানীর শ্রবণ এই সঙ্গীতের মর্ম বুঝতে পারে না।
হযরত খাজা আমীর খসরু রহ.

19.
কোরান বোঝা মানে নিজেকে চেনা-জানা। আমাকেই খুঁজে বের করা তথা সেই আমিকে এই আমিতে দেখা।
হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

20.
আর একটি মানব জনম তুমি নাও পেতে পারো। যদি পারো এ অমূল্য জিবনটিকে মহাজিবনের পূর্ণতা দাও।
হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

21.
আমার হৃদয়ে প্রেমের ক্ষত। যতই তোমার প্রেমের কথা বলি, কিছুই বলা হয় না।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী রহ.

22.
যার দ্বারা প্র্রভুর সাক্ষাৎ লাভ হতে পারে, তাই নামাজ। এটা কঠিন বটে, অসাধ্য নয়।
খাজা বায়েজিদ বোস্তামী রহ.

23.
পৃথীবির যত আয়োজন, সবি প্রেমের জন্য। প্রেমের আকর্ষণেই আসমান চক্রাকারে ঘুরছে।
মির্জা গালিব রহ.

24.
ইশ্বর এক। কিন্তু নাম ও ভাব অনন্ত। তাই যে যে নামেই ডাকুক, সাড়া পান।
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।

25.
আমার অন্তর তোমার সৌরভে আজ ভরপুর, যখন আমি নিজেকে পেয়েছি তোমাতে।
হযরত আমীর খসরু রহ.

26.স্রষ্টার কাছে পৌঁছানোর অনেক পথ আছে। তার মধ্যে আমি প্রেমকে বেছে নিলাম।
মাওলানা জালালউদ্দিন রুমী রহ.

27.
সত্যকে স্বীকার করা সত্যনিষ্ঠ ব্যক্তি ব্যতীত অন্য কারো দ্বারা মোটেও সম্ভব না।
হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী রহ.

আধ্যাত্মিক বাণী / সুফি বাণী : Sufi Spiritual Quotes

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ