1.
আত্মশুদ্ধি ও আত্মপরিচয়ের মাধ্যমে যিনি আল্লাহকে চিনেছেন, তিনিই মুমিন।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী।
2.
যদি তুমি মুর্শিদের অতি নিকটবর্তী হতে চাও তবে সদাই তাঁর রূপ স্বরণে থাকো এবং মানসিক নির্জনতাকে অবলম্বন করো।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী।
3.
যদি তোমার খোদা জ্ঞান তোমার অস্তিত্বকে ভুলাইয়া না দেয়, তবে সে জ্ঞান হতে অজ্ঞানতাই শ্রেয়।
– হাকিম সানায়ী (র)
4.
খোদা তোর হাজির নাজির, জান মুছাফির, সদায় বর্তমান।
– খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী নিজামী (র)
5.
জানো কি জামী? সমস্ত জগতের জান হলো মুহাম্মদ। আর মোহাম্মদ (সা) এর জান হলো হুসাইন বিন আলী (আ)
– আল্লামা আবদুর রহমান জামী (র)
6.
বসে ধ্যানে দীলের টানে, দূরের বস্তু সামনে কর
স্বচক্ষে দেখে-শুনে, দীল হুজুরী নামাজ পড়।
– খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী নিজামী (র)
7.
আলিফ লাম মীম তিনেরী ভেদ, রেখেছেন সাঁই গোপন করে
চিনগা মুর্শিদ ধরে রে মন, জানগা মুর্শিদ ধরে।
– খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
8.
ইমাম হোসাইন শীতলতম হৃদয়কেও উষ্ণ করেন। হোসাইনের আত্মত্যাগ আধ্যাত্মিক স্বাধীনতাকে তুলে ধরে।
– রবীন্দ্রনাথ ঠাকুর।
9.
হুসাইনের কতল আসলে ইয়াজিদেরই মৃত্যু। ইসলাম জিন্দা হয় প্রতিটি কারবালার পরই।
– মাওলানা মুহাম্মদ আলী জওহর
10.
ইমাম হুসাইনের ও তাঁর সাথীদের ওপর নিপীড়নমূলক ঘটনা ও হৃদয়বিদারক শাহাদাত যার অন্তরে শোক ও বেদনা সৃষ্টি করে না, সে মুসলমান তো নয়ই, মানুষ নামেরও অযোগ্য।
– মুফতি মুহাম্মদ শফী
11.
যে কালেমাকে চিনে কালেমাকেই ধারণ করে আছে, সেই মুক্তিপ্রাপ্ত মানুষ।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
12.
নফসানিয়াতের খায়েশ হতে মুক্ত না হওয়া পর্যন্ত চেতনার আরশীতে তোমাকে তুমি কখনোই দেখতে পাবে না।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী
13.
সৃষ্টিকর্তার প্রেমে আত্মা খুইয়ে দাও। বিশ্বাস করো, এ ব্যাতিত আর কোনো পথ নেই।
– জালালউদ্দিন রুমী রহ.
14.
নিজের সত্ত্বা লোপ করে দাও এবং এমনভাবে কর্ম করো যেনো আল্লাহর সন্তোষ লাভ হয়।
– বাহাউদ্দিন নকশাবন্দ রহ.
15.
মানুষ থুইয়ে খোদা ভজো, এ মন্ত্রণা কে দিয়েছে
মানুষ ভজো কোরান খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে।
– জালালউদ্দিন খাঁ
16.
হাজারো জ্ঞানের বই পড়েছো, কখনো কি নিজেকে নিজে পাঠ করেছো।
– বুল্লে শাহ
17.
আমার অন্তর আজ তোমার সৌরভে ভরপুর। যখন আমি নিজেকে পেয়েছি তোমাতে।
– হযরত আমীর খসরু রহ.
18.
জাগ্রত রুহের অধিকারী তথা কামেল গুরুর প্রেমে আপন ঘরটিকে নূরময় করে তোলো।
– হযরত আল্লামা ইকবাল রহ.
19.
নিজের সত্ত্বা ভুলতে পারলে তবেই প্রভুর সাথে মিলিত হওয়া যায়।
– খাজা শেখ ফরিদ রহ.
20.
যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করছে, তারাই আল্লাহর বান্দা, তাদের সেজদাই কবুল হচ্ছে।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
21.
কোরান হলো আল্লাহর নূর, কদিম, কোরান অসীম এবং তা অখন্ডকালের সাথে সম্পৃক্ত রাছুলের আহলে বাইয়েত সহ।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী
22.
মানব সুরতকে কায়েম রাখতে হলে নফসানিয়াত খায়েশকে দৃঢ়তার সাথে দমন করো।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

