আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – আছে পাঞ্জাতন পনেরো তনে

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

লাবিব মাহফুজ

আছে পাঞ্জাতন পনেরো তনে
ভেদ জেনে নাও মুসলমান,
তোমার অজুদ ধামে সাবেত করো
পঞ্চ শক্তিমান।

আদি পাঁচ হরফে তিনটি রং ধরে
তিন স্তরে এ দেহ গড়ে।
ও তার হাকিকি রূপ দেখলে পরে
জানতে পারবি ভেদ বিধান।

চতুর্থ আসমানের পরে
মাওলা আলী আছে আপন ও ঘরে।
খোদায় মাওলা ডাকে আপনারে
এগারো বার খোদ কোরআন।

আছে পঞ্চ অজুদ হাকিকিতে
বাশারী আর মালাকী তে।
লাবিব বলে মোহকামাতে
নজর রেখো আশেকান।

রচনাকাল 05/03/2023

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ