Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার মন যমুনা বইছে উজান

লাবিব মাহফুজ

আমার মন যমুনা বইছে উজান
শুনে শ্যামের বাঁশরী
কুন ফায়াকুন সুর তুলে শ্যাম
বাজায় বাঁশি এতবারী।

ছিলে লা ছাই গঞ্জজাতে, এলেম হেকমত তথা হইতে
চার এতবারে সৃজন পথে, এমকানি মানব তরী!
রূপ ধরিল নূর মোহাম্মদ, প্রকাশিল আদম আহাদ
মিম সুরতে বাশারিয়াত, চমৎকার কারিগরি।

পঞ্চপ্রভূ সাতটি সুরে, বাজায় বাঁশি যমুনা তীরে
পাঁচে সাতে বারো কারে, নয় তিনে হয় জাহিরী।
পাঁচ পাঁচা পঁচিশ মোকামে, ঢেউ উঠে সে বাঁশির তানে
লাবিব বলে খোদকে চিনে, নাও চিনে মুখফিধারী।

রচনাকাল 18/05/2023

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ