Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার সবটুকু মন তোমায় দিয়া

লাবিব মাহফুজ

আমার সবটুকু মন তোমায় দিয়া
ঠাঁই নিয়াছি চরণে
নাই আমার আর মনের বালাই
চাওয়া পাওয়া ভূবনে।

সুখবাসনা নাই আর আমার
ফিরদাউসের শারাব – নহর
নাই প্রয়োজন হুর জান্নাতের
শুধু দয়াল রূপ চাই নয়নে।

দোযখ জ্বালায় জ্বালাও যদি
জ্বলবো আমি নিরবধী
অগ্নি ধারায় বসে কাঁদি
রেখো দয়াল চরণে।

প্রাণ প্রতীমায় পূজবো আমি
নিরিখ রেখে দিবাযামী
দয়াল হিমেল শাহ মোর জগৎস্বামী
করো কৃপা নিজগুণে।

রচনাকাল – 07/08/2023

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ