Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – অকৃতি অধমও আমি

লাবিব মাহফুজ

অকৃতি অধমও আমি
পথের সামান নাই আমার,
নিজগুণে কৃপা করে
ত্বরাইও অকুল পাথার।

আমি যে শায়ক বেঁধা বিহঙ্গ এক
নীড় হারাইয়া ঘুরি,
কবে আমার সামনে এসে দাড়াইবে
অকূলের কান্ডারী।
আমার জীর্ণ দেহ করে পূর্ণ
কেটে দিবে অন্ধকার।

আমি যে সুবাস মোহে হইয়া পাগল
গিয়া যূথীর বনে,
হইলাম মায়া মত্ত, প্রাণ প্রমত্ত
সংসারও কাননে।
আমার এ নিদানে মুর্শিদ বিনে
করবে কে উদ্ধার।

অজানা কোন লোভে পড়ে
আমি হারালাম সব ধন,
কান্দি একাকীনি পারাবারে
ডুবলো বুঝি প্রাণ।
দয়াল হিমেল শাহ মোর পতিতপাবন
লাবিবেরে করো পার।

রচনাকাল – ২৬/০৮/২০২৩

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ