Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – গহীন নদীর স্রোতে আজ

লাবিব মাহফুজ

গহীন নদীর স্রোতে আজ ময়ুরপঙ্খী নায়
পেখম বৈঠা হাতে তুলে মন ওপারে হারায়।

এ কূলে বিরহী কাঁদে, বাধা যে প্রাণ বিরহ ফাঁদে
এ উন্মাদে কেন বন্ধু দুরেতে লুকায় –
প্রাণ যখন বাধা প্রাণে, দুকূলের বিরহ সনে
কোন কাননে লুকাবে আর কোন অজানায়!
এ প্রাণ বাঁধা ও চরণের দায়।

অধরা ওপারের সখা, আমিহীনা দুরে থাকা
প্রাণ রাখা নয়নও মায়ায় –
এ পাড়ে বসিয়া দেখি, ও মুরতি হৃদে আঁকি
আজ একাকী খুঁজি তোমার প্রণয়!
এ প্রাণ সূদুর তো নয়।

হৃদয় অনঙ্গে যে সুর, তোমারী ছন্দ মধূর
কোন পারাবার তারে লুকাবে হিয়ায় –
ওপার দুরের দিশা, তারায় ভরা মায়ার নিশা
কেন দুরাশা পারে লুকাতে তোমায়!
তুমিতো জাগ্রত এ হিয়ায়।

রচনাকাল – 27/10/2018

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ