Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – দয়াল ‍গুরু গো

লাবিব মাহফুজ

দয়াল গুরু গো
শ্রীচরণে আমার এ মিনতী
হৃদয়ে দাও প্রেমও সুধা
প্রাণে দাও রূপেরও জ্যোতি।

যে প্রেম ধরার আদি কারণ
প্রেমেতে হয় জন্ম মরণ গো
ও সেই প্রেম বিহনে সব অকারণ
ওরে বৃথা সকল আরতী।

জল বিনা মীন থাকে যেমন
মাশুক বিনা আশেক তেমন রে
শুক-সারি আর রাধার কীর্ত্তন
ওরে কৃষ্ণ বিনা দূর্গতি।

কান্দে লাবিব নিশিদিনে
পারঘাটার কঠিন নিদানে গো
দয়াল হিমেল শাহ’র ঐ চরণ বিনে
ওরে নাই আমার কোন গতি।

রচনাকাল 16-11-2023

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ