Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – যারে ভেবে ভেবে দিন কাটে মোর

লাবিব মাহফুজ

যারে ভেবে ভেবে দিন কাটে মোর
লুকায় সেজন কত দূরে
আর কি সেরূপ দেখবোনা সই
ওরে আমি আর কি সে রূপ দেখবোনা সই
নয়ন কাঁদে তাহার তরে গো।

সে যে ধরা দিয়া হৃদয়ে মোর
লুকায় বিজন বনে –
আমি কেঁদে মরি বংশীধারী
খুঁজে মরি প্রাণে।
ওরে কত পাষাণ বন্ধুয়ার মন
লুকাইয়া খেলা করে।

যেদিন কালো অঙ্গ মন মাতঙ্গ
আমায় ডাকল নিশিকালে
আমি নয়ন মেলে হেরি সেরূপ
মরলাম চরণ তলে।
এখন সে নিদারুণ হইয়া পাষাণ
আমায় বিরহ বাণেতে মারে।

নির্দয় বন্ধু আসেনা মোর
তমাল যূথীর বনে
আমার শুন্য বাসর পোহায় নিশি
প্রাণবন্ধু বিহনে।
আমার কাটেনা দিন, নিশিথ শয়ন
দয়াল কৃপা করো লাবিবেরে।

রচনাকাল – 28-12-2023

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ