লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমায় জানাও তাহার নিগুম খবর

লাবিব মাহফুজ

দরদী
আমায় জানাও তাহার নিগুম খবর
কোনখানে তার হয় বসতি।

দরদী
কোন ঘরে সে বসত করে, জানাও আমার কৃপা করে
আমি মরিবো ঐ চরণ ধরে, করে তাহার রূপ আরতী।

দরদী
রূপটি তাহার দেখাও মোরে, কোন রূপে সে রয় অন্তরে
আছে শ্রীরূপ হয়ে সর্বধারে, আমি ভজিবো সেই উর্দ্ধরতি।

দরদী
রূপ হারা এ অন্তর আমার, রিবহেতে রয় নিরন্তর
তুমি উজল করো লাবিবের ঘর, জ্বেলে প্রাণে রূপের বাতি।

রচনাকাল – 17/07/2021

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ