লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – জগতে মানুষ তত্ত্ব আদি সত্য

লাবিব মাহফুজ চিশতী

জগতে মানুষ তত্ত্ব আদি সত্য
মানুষ বিনে নাই সাধন
ইনছানের ভেদ আল্লা তায়ালা
আল্লাহর ভেদ হইল ইনছান।

দেখো লা ইলাহা ইল্লাল্লাতে, বলছে খোদা কলেমাতে
মানুষ বিনে এ জগতে, কোথাও নাই তার স্থান।
খোদা বানাইয়া আদম অজুদ, পঞ্চ অজুদ আদমে মজুদ
অজুদ মাঝে শেকেল সুরত, আসন নিল রহমান।

ওরে পরমাত্মা প্রকাশ তরে, সাঁই আমার এ দেহ গড়ে
পঞ্চভাগে স্তরে স্তরে, বিকশিত চেহেলতন।
আদম মাঝে আহাদ জারি, তাই আদমে হও সেজদাকারী
অধম লাবিব বলে বিনয় করি, মানুষই খোদার প্রমাণ।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 25/03/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ