Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – গুরুকে জানলে মানুষ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

গুরুকে জানলে মানুষ, সেজন বেঁহুশ
জ্ঞান অঞ্জন তার আন্ধা ভারি –
গুরুকে পরম জেনে, ভক্তি ধ্যানে
হও গুরুতে নিষ্ঠাধারী।

এস্ক নদীর অতল তলে মন
তৌহিদের এক ভান্ডার সেথায় করে বিরাজন।
হইলে তারি দ্বার-উদঘাটন, দেখবি গুরু জগত জুড়ি।

তৌহিদেরি ঘরে দেখো মন
খোদার জাত আর পীরেরি জাত, একযোগে দুইজন।
মুর্শিদ রূপে হাদির কিরণ, ওয়াজহুল্লাহ নামটি ধরি।

একজন খাঁটি মানুষ সুরতে আহসান
সেই মানুষ ভজলে পাবি স্বয়ং নিরাঞ্জন।
অধম লাবিবের হইল না সাধন, মুর্শিদ চরণ হেলা করি।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/08/2025

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ