লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কারিগরি প্রভু তোমার কে বুঝিতে পারে

লাবিব মাহফুজ

কারিগরি প্রভু তোমার কে বুঝিতে পারে
তুলনা নাই যাহার এ বিশ্ব চরাচরে।

মোহাম্মদ নূর পাক খাকে
আদমের কপালে মাখে,
এ নূর বইছিল মাখলুকে
কত বংশ পরস্পরে।

ইউনুস নবী মাছের পেটে
রক্ষা পেল কার কুদরতে,
ইব্রাহিম অগ্নিকুন্ডেতে
নিরাপদ সে নূরে।

আসিল নূর নুহের কাছে
নূরে তরী বানে ভাসে,
তাই নুহ রয় কুদরতে মিশে
মোহাম্মদী নূর ধরে।

মরুর বুকে হযরত ইসমাইল
পায়ের চোটে যমযম হয় দাখিল,
অধম লাবিব বলে তাদের মুশকিল
আছান নূর নবীর খাতিরে।

রচনাকাল – 19/11/2014

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ