লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ধ্যানের দেবতা যেজন

লাবিব মাহফুজ

ধ্যানের দেবতা যেজন
হৃদয়ে তোর বাস করে,
পথে পথে সারাজিবন
খুঁজলে কি আর পাবি তারে?

অতি যতন করে এই মানুষরে গড়িয়া খোদায়
মানুষের অন্তরে বসে, আরশে মু’আল্লায়।
ওরাত্তল ওরার মাঝে, প্রভূর আরশে আজীশ আছে
এই মানুষের দীল দরিয়ায় প্রভূ সদায় বাস করে।

মসজিদ মন্দির মক্কা কাশী তীর্থ বৃন্দাবন
এই মানুষের চরণ স্পর্শে হয়েছে সৃজন।
মানুষের রয় খোদা মিশে, কাব কাওসাইন নিত্য দেশে
লাবিব বলে দেখনা ডুবে এশকের সাগরে।

রচনাকাল – 25/07/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ