লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – যে প্রেমে মোর হবে প্রণয়

লাবিব মাহফুজ

যে প্রেমে মোর হবে প্রণয়, হৃদ বাসরে ফুলশয্যায়
অসীমও মোর চিত্তাকাশে, প্রেমের আশ যে হয় উদয়।

যে প্রেম সাধিতে গৌরাঙ্গ হরি
অবতার সে ভক্ত বেশে, হস্ত বংশী ছাড়ি।
দিবারাতি প্রেমও বারি, পান করে চৈতন্যময়।

যে প্রেম প্রহল্বাদ এর অন্তরে
কৃষ্ণ প্রেমের প্রেমিক হইয়া, প্রেম সাধন করে।
কি ভয় তার ভব মাঝারে, অস্তিত্ব যার কৃষ্ণময়।

অধম লাবিবের বুকে প্রেমের আকিঞ্চন
প্রেমও ভক্তি রসে সাধিবো, শ্রী গুরুর চরণ।
ভবে প্রেম হইলো কারণের কারণ, অনাদী সে প্রেমময়।

রচনাকাল – 23/09/2015

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ