লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – স্বপ্ন

লাবিব মাহফুজ

অতন্দ্র রজনীগন্ধা
জেগে থাকে প্রতিরাত
জোছনার প্রতীক্ষায় –
ঘুমহারা বিবস মদির নয়নে
দীর্ঘ স্বপনে
হৃদয়ে জলরঙ ছবি এঁকে যায়।

প্রতিটি রাত তাহারে স্বপনে
চকোর সম চাঁদের কাননে
চেয়ে থাকা পথপানে, অতন্দ্র ভোরে,
অনন্ত কাল তার
প্রতিক্ষায় অনিবার
রেখ গো আমারে, তাহারই পথ পরে।

রচনাকাল – 27/04/2016

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ