আপন ফাউন্ডেশন

Date:

মারফতি গান – দেওয়ান হান্নান শাহ চিশতীর রচনায়

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

মারফতি গান ০১.
মুর্শিদকে খোদা জানিয়া, সাধন করে যে জনা
সেই তো ভবে পরম ভক্ত, প্রেমোভাব তাঁর নমুনা।

গুরু কথায় অশ্রুসজল, সে প্রেমোভাবে রয় অবিচল
গুরু বিনে সদা চঞ্চল, ধ্যানেযোগে রয় সর্বক্ষনা।
লোভ লালসায় দিয়ে ইতি, সে ভজন করে গুরুরতি
চেতন প্রাণে গুরুগীতি, করে সদায় মুর্শিদ ভজনা।

গুরু রূপে নয়ন দিয়া, সে ডাকে সদায় সাঁই কিবরিয়া
মুর্শিদ রূপে ফানা হইয়া, সে হয় নিত্য দেওয়ানা।

হান্নান বলে মুর্শিদ আমার, দেওয়ান সাদেক বিনা গতি কি আর
নয়নে মুর্শিদ নিহার, করলে পাবি রাব্বানা।

মারফতি গান ০২.
রূপের তরী, রূপের মাঝি
রূপ নিহারে রয়,
রূপ সাধনায় স্বরূপ সাধন
নৌকা কিনারায় ভিড়ায়।

যে রূপে রয় মাবুদ মাওলায়, সে রূপে রাসূল রূপ পায়
মুর্শিদ রূপে জাহির হলেন, তিনিই এ ধরায়।

পাক পাঞ্জাতন করো ছাবেত, মুর্শিদ রূপে আছে মজুদ
মোহাম্মদ রাছুল আল্লা, মুর্শিদেই রয়।

ধর মুর্শিদ চেনো তারে, সেই তো আছে সকল ঘিরে
অজুদে তার রূপ নিশানা, চিনলে সাধন হয়।

মুর্শিদ রূপে দেখো যারে, হৃদ মাঝারে রাখো তারে
আপনারে ফানা করে, থাকো সে রূপ নিহারায়।

মারফতি গান – দেওয়ান হান্নান শাহ চিশতীর রচনায়

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
ইনস্টাগ্রাম
টুইটার X