Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

কবিতা – আমার ঘর

লাবিব মাহফুজ

আমার তো নেই ঘর
আছে পদ্মার ধূঁ ধূঁ বালুচর।
জগৎ আমার, তটিনী পাথার
পায়ে হাটা পথ, বট অশ্বথ তলার –
গোধূলী সোনালীকায়, রক্তিম হৃদয় ছায়
আছে মোর নিঃশ্বাস, সমীর পদ্মার।

মোর মাঠের স্বর্ণলোভা
পথবাক মনোলোভা
চিরচেনা বাতাসের সরস ছোঁয়া,
চিনি আমি চিনি গো
আমার আপন গৃহ
পথের শুরুতে যার অশেষ পাওয়া।

নীলাকাশে তারাদল, চাঁদের কিরণ
নদীর উদারতা, বিপুল ভূবন
ডেকেছিল আমারে যেদিন পথে –
সমগ্র সংসার, হয়েছে আমার ঘর
বাহির হইয়াছি আমি, অচেনা পথের পর
চলিতেছি নিরবধী, মহাকাল রথে।

রচনাকাল – 02/05/2019

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ