লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কোন ফাঁদে ফেলিলে মোরে

লাবিব মাহফুজ

কোন ফাঁদে ফেলিলে মোরে
হয়ে বেদরদী,
আনিলে কোন মরন বিধুর
স্বরণ সুতার নদী।

স্বপন শেষে ভোরের তারায়
মৃদু ছন্দে অলোক জড়ায়
মনের বনে শ্যাম শতদল
তোমার চাহে যদি –
আবার জনম তোমার তরে
দেয় যেনো গো বিধি।

মুঞ্জরিত মোর মনোলোক
শ্রী লোভা ঐ নয়ন আলোক
দিবানিশি সে মায়াফাসি
গলে পড়ে কাঁদি –
শ্রী চরণের আশ্রিত মন
সহায় দয়াল নিধি।

রচনাকাল – 10/07/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ