আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কেনো দেখা দাও হে প্রাণনাথ

লাবিব মাহফুজ

কেন দেখা দাও হে প্রাণনাথ
কেন দেখা দাও না,
কেন রহ প্রাণে দিবানিশি সদা
আবার কেন রও না।

কি খেলা খেলিতে, আধারও আলোতে
দিবসও নিশিথে এ প্রেমও চুরি –
কি সুখ স্বপনে, বিরহে মিলনে
বিজনও কাননে, রহ লীলাধারী!
কেমনে বুঝিবো ঐ পরমও প্রেমোসুর
ভাঙা এ বীণা মাঝে আর ধরে না।

বুঝিয়া তব লীলা হে লীলাময়ী
তোমার ভূবনের তুমি ভূবনও জয়ী
তোমার মোহন ও বাশরী সুরে – অনঙ্গ মঞ্জরে
অবুঝের মত প্রেম করি কামনা।

রচনাকাল – 03/03/2019

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ