Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – আজ স্বরণ পাড়ের এ কাননে

লাবিব মাহফুজ

আজ স্বরণ পাড়ের এ কাননে, জাগে আমার কনক দেউল
নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল ।

জাগে স্বপন, আসে বন্ধন, আসে নির্মাণ এ প্রাণে
বিরহের ঐ অনিন্দ্য সুর, আনে আনন্দ হৃদাঙ্গনে।
স্বরণে আসে যায়, মরম চরণে লুটায়
নয়ন সুধার জোছনা ধারায়, ভরায় দু-কূল।

যে জ্যোতিধারা নিরন্তর চরণ ছায়ায়
বয়ে চলে প্রাণ অবধি সুরের ধারায় –
আজ বহমান হৃদ যমুনা, সুরেতে হয় যৌবনা
প্রাণের প্রতি পলেতে বিছায় আঁচল।

জাগিল প্রাণের অনন্ত ব্যাথা, আসিল অশ্রুর নীল পারাবার
আজ পড়িল মনে সে সুর আমার, বৃন্দাবনের হৃদ হাহাকার!
এলো ধ্যানে স্বরণ সুধা, বাড়ালো সুরের ক্ষুধা
অমর সে প্রেমের ধামে তোমার মায়াজাল।

রচনাকাল – 30/09/2018

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ