লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – দয়ালের শ্রীচরণে লইলে শরণ

লাবিব মাহফুজ

দয়ালের শ্রী চরণে লইলে শরণ
শান্তি পাবি, মুক্তি পাবি, ওরে আমার মন।

দয়াল তো অনন্ত সাগর, সে দরিয়ার নাইরে কিনার
ডু্বে মর সে রূপ সাগরে, দিয়ে তারে মনও প্রাণ।

ব্যাকুল প্রাণে গুরুসঙ্গ, করো ওরে মন বিহঙ্গ
রিপুর দেয়াল হবে ভঙ্গ, হবে গুরু মূ্র্তমান।

লাবিব বলে গুরু পদে, মনকে তোমার রাখ বেধে
দয়ালের শ্রী চরণ সেঁধে, চলো বৃন্দাবন।

রচনাকাল – 24/07/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ