লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – অনাদী অনন্ত প্রভু মহিমা অপার

লাবিব মাহফুজ

অনাদী অনন্ত প্রভু মহিমা অপার
মানুষে মিলাইলে প্রভু প্রেমেরও বাজার।

মানুষও মোহনায় এসে,
অসীম প্রভু সীমায় প্রকাশে
বিমূর্ত হতে মূর্ত বেশে, ধরিলেন আকার।

তৌহিদ জ্ঞানে মানুষ দর্পন
তাতে প্রকাশ হয় নিরঞ্জন
জাত সিফাতে হয় মূর্তমান, মানুষের মাঝার।

অভেদ তত্ত্ব মানুষ লীলা
প্রভু তাতে করে খেলা
লাবিবের কাটিলো বেলা আবদ্ধ অন্তর।

রচনাকাল – 24/07/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ