Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – মায়াময় হে মহান তব চরণ আলোয়

লাবিব মাহফুজ

মায়াময় হে মহান তব চরণ আলোয়
জগৎ মায়া ভুলায়ে বিলালে প্রণয়।

ঐ চরণও মায়ায় প্রাণ পেল আপনারে
আকুল ও হইল প্রাণ, চরণও বীণা সুরে,
হীন জন মনে আজ, প্রেমের অঙ্কুরে
আনে হৃদয়ে চরণ মায়ার বলয়।

জগৎও মাতায়ে সখা নূপুরও ছন্দে
আনিলে মহামায়া প্রেমের আনন্দে,
ত্যাজিয়া সকল মায়া চরণারবিন্দেে
উপনীত এ অভাজন, চরণ মায়ায়।

রচনাকাল – 26/10/2018

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ