লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – মহাযাত্রা

লাবিব মাহফুজ

আমি মহাকালে চলিয়াছি অনন্তের পানে
আপনাতে, নিরবধি, মানস গগনে।

নদীর মতো চলেছি বয়ে নিত্য প্রবাহে
চিরকালের গন্তব্যে আপনায় আপন আবহে।

আকাশ যেমন বিলায় নিতি সুনীলতা
আমি তেমনি মেলিয়াছি আমার হৃদয় বারতা।

আমি পথের মতো নিত্য চিত্ত বরাভয়
বুকে ধরি সব পথিকের জলন্ত প্রত্যয়।

আমি হৃদয়ের মতো রহি সকলের বুকে
সকলের বিরহে আমি জ্বলি ধুকে ধুকে।

আমি অনন্তে রয়েছি বসে অখন্ড ধামে
নাচাতে জগত নিত্য, অব্যক্ত মহাপ্রেমে।

রচনাকাল – 06/09/2019

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ