Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – যে ছবি মোর দীলে আছে

লাবিব মাহফুজ

যে ছবি মোর দীলে আছে
সযতনে হৃদ মন্দিরে-
তারি পানে থাকলে চেয়ে
হজ্জ হবে বাইতুল মামুরে।

দীলে আঁকা সে রূপ পানে
চাতক সম যে রয় ধিয়ানে
তার চক্ষু শীতল কাব কাওসাইনে
গুরু রূপে নিহার করে,
দীল দরিয়ায় ডুবে তখন
ভক্ত রয় বাইতুল্লাহর ঘরে।

মাশুকেরই রূপ স্বরণে
আশেক থাকে ধ্যান নয়নে
এছাড়া কি ভক্ত প্রাণে
আর কোনো বন্দেগী ধরে,
ভক্ত জনা দয়াল রুপে
দীল দরিয়ায় মেরাজ করে।

রচনাকাল – 26/05/2019

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ