Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – হে অন্তহীন প্রাণ

লাবিব মাহফুজ

হে অন্তহীন প্রাণ
আপনার আপনায় তুমি রহিও মগন।
অনাদী চেতনার ধামে
অনন্ত অসীমের প্রেমে
প্রেমময়ের রূপ দর্শনে, ভরিও নয়ন।
আপনার আপনায় তুমি রহিও মগন।

আপনাতে তব তরে যে মহিমার দান
তোমারে ঘিরিয়া রহে সারা নিশিদিন
সে সুন্দরও তরে, আকুলও হৃদয় বাসরে
ধরিতে তাহারে আনো, স্বরণ নয়ন বান
আপনার আপনায় তুমি রহিও মগন।

তোমাতে রয়েছে সেই ডাকিছ যারে
সে প্রেমময় বিরাজ করে প্রেমিক অন্তরে।
ছেড়ে দুনয়নের জল, তারে ডাকো চিরকাল
তোমাতেই জাগিবে সে হয়ে মৃত্যুহীন
আপনার আপনায় তুমি রহিও মগন।

রচনাকাল – 26/04/2019

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ