লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার বাঁশরীতে তব সুরটুকু দিয়া

লাবিব মাহফুজ

আমার বাঁশরীতে তব সুরটুকু দিয়া
যতনে বাজাইও হে নিখিলের প্রিয়া।

ভৈরবী পঞ্চমে, আশ্রিত মরমে
অনুরাগ বীণা মাঝে প্রেম পরশিয়া
আমারে মাতাইও হে নিখিল মরমীয়া।

জগতের যত সুখ দুঃখ প্রিয়
বাঁশরীর সুরে সখা সকলি হরিও
শূণ্য করিও মোরে সকলি নিয়া।

আমার দেহ তো কেবল বাঁশিখানি হায়
তোমার সুর তারে, শ্রী মুরলী বানায়
এমনি সুর সোহাগে মোরে, রেখ জাগাইয়া।

রচনাকাল – 08/05/2020

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ