লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ঐ রূপ হেরিয়া হইলাম আকুল

লাবিব মাহফুজ

ঐ রূপ হেরিয়া হইলাম আকুল রে বন্ধু
নিঠুর বন্ধু শ্যামরায়,
এবার তুমি যদি না হও আমার
প্রাণে বাচাঁ দায়।

প্রাণ যে আমার বাঁশির সুরে
বাধা রয় যমুনা তীরে গো –
আমার নাম ধরিয়া বাজায় বাঁশি
যেন ছুটে আসি কদম তলায়।

আমার হৃদ বৃন্দাবন অনুরাগে
পড়েছে বাধা প্রেমও ফাঁদে গো –
এবার বসো এসে হৃদ বাসরে
যেন ও রূপ দেখে নয়ন জুড়ায়।

রচনাকাল – 07/07/2020

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ