লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – হে প্রভু রাঙা তব যুগল চরণে

লাবিব মাহফুজ

হে প্রভু রাঙা তব যুগলও চরণে
কৃপা করে দিও ঠাঁই এ অভাজনে।

জানি ও চরণ পরশনের যোগ্য আমি নই
তথাপি মনে বারে বারে, চরণাশ্রয়ও চাই।
কৃপা করো প্রভু, যেনো না হারাই কভু
তোমার চরণ স্বরণ হৃদয় কাননে।

হাজার ও তারার ও ভীড়ে, চাঁদের মহিমা ধারী
উদয় হয়ে হৃদাকাশে, বাজাও প্রেমের মুরারী।
সে বাঁশরীর সুরে সুরে, উদয়াস্ত রূপ নিহারে
দিবানিশি থাকবো পড়ে শ্যামের বৃন্দাবনে।

রচনাকাল – 14/ 05/2017

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ