আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – এপিটাফ

লাবিব মাহফুজ

বুকটা বার বার অবরুদ্ধ হয়ে আসে
জাপটে ধরে একরাশ যন্ত্রনার অমানিশা –
বিচ্ছেদের বিষবাস্প তুমুল ঝড় তুলে
বুকের ছোট্ট শহরটিতে!

ভেঙে তছনছ হয়ে যায় পাঁজরের হাড়গুলো!
ভেঙে যাক, বেদনায় বেদনায়
বিদীর্ণ হোক হৃদয়ের এপিটাফ –
আমার মৃত্যু দিয়ে আমি যেথায় এঁকেছি – তোমাকে!

এ তীব্র ভাঙনটিই
যেনো তোমায় আমায় নূতন করে গড়ে তুলে –
অন্য কোনো কূলে।
জগতের সকল যাতনাকে আমি সানন্দে বরণ করে নিলাম
আমার কবরের এপিটাফ করে!

রচনাকাল – 04/05/2017

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ