লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ঐ পদবিন্দু সার করে গো

লাবিব মাহফুজ

ঐ পদবিন্দু সার করে গো আছি নিশিদিন
শ্রীচরণে এ দাসেরে দিও গো স্থান।

পাপে তাপে এ মন আমার
মরণ পথে সদায় প্রচার,
ঐ চরণ বিনা এমন কি আর
আমায় ঘোরনিদানে করবে ত্রাণ।
আমি কাঙাল হয়ে দয়াল মুর্শিদ, চরণে নিলাম শরণ।

অভয় তোমার চরণ যুগল
আমার হৃদ পদ্মে করিও উজ্জল,
যেনো নয়নে মোর রয় চিরকাল
রূপের ছবি নিশিদিন।
কয় লাবিব হে প্রাণবন্ধু, চাই শুধু ঐ শ্রীচরণ।

রচনাকাল – 02/12/2020

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ