আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – বুঝবিরে শ্যাম আমার মতন

লাবিব মাহফুজ

বুঝবিরে শ্যাম আমার মতন
কাঁদবে যখন প্রাণ,
ও তুই পথের ধুলায় লুটাইবি
সোনার দেহখান।

বুঝবি তখন বাঁশির জ্বালা যমুনার ও কূলে
কেমন করে যাইতাম ছুটে জল আনিবার ছলে!
তখন কাঁদবিরে শ্যাম অঝোর ধারায়
সইতে নারি প্রেম জ্বালাতন!

কি যাতনায়, তমাল শাখে প্রাণের বৃন্দাবনে
আমি কাঁদি বসে দিনরজনী যমুনা পুলিনে!
তুইও তখন আমায় বিনে
ভাসাইবি নয়ন!

বুঝবি তখন যখন আমি না রইবো গোকূলে
লুকাইবো অভিমানে নিয়া কলঙ্কহার গলে!
এই অভাগীনির নাম ধরিয়া
কাঁদবি রাত্রদিন!

রচনাকাল – 22/11/2021

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ